আহলে বাইত বার্তা সংস্থা –আবনা-: ইয়েমেনের উপর সৌদি আগ্রাসন অব্যাহত রয়েছে।
গতকাল (বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর) ইয়েমেনের সায়াদা প্রদেশের ‘মাশরাকা’ অঞ্চলের একটি আবাসিক এলাকার উপর বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
সৌদি এ বিমান হামলায় দুইজন অন্তসত্ত্বা নারী ও ৭ শিশু শহীদ হয়েছে। এতে আহত হয়েছে অপর ৯ ব্যক্তি।
সৌদি সীমান্তে অবস্থিত ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সায়াদা প্রদেশের উপর সৌদি বিমান হামলা বিগত দিনগুলোতে লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে।
গত বুধবার ‘হাদিদা’ শহরের ’সুকুল হুনুদ’ এলাকায় সৌদি বিমান হামলায় ২৬ জন শহীদ এবং অন্তত ৮০ জন আহত হয়।
প্রসঙ্গত, ইয়েমেন আগ্রাসনের শুরু থেকে এ নাগাদ সৌদি বিমান হামলায় হাজার হাজার বেসামরিক ইয়েমেনি শহীদ হয়েছে।#
২৩ সেপ্টেম্বর ২০১৬ - ০৫:১১
News ID: 780863
ইয়েমেনের সায়াদা প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত ৯ ব্যক্তি শহীদ হয়েছেন।